সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

ঝালকাঠিতে ফিটিং মামলায় হয়রানীর শিকার সাংবাদিক।। শহীদ পরিবারের বাড়ী দখল

ঝালকাঠিতে ফিটিং মামলায় হয়রানীর শিকার সাংবাদিক।। শহীদ পরিবারের বাড়ী দখল

রিপোর্ট : ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহরে শহীদ পরিবারের যায়গা দখল করতে মাদক ব্যাবসায়ী ও ডিবি পুলিশের ফিটিং মামলায় হয়রানীর শিকার হয়েছেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রবীন সাংবাদিক আসিফ মানিক। তাকে ২ পিচ ইয়াবার ফিটিং মামলা দিয়ে আটক করে শহীদ পরিবারের বসতবাড়ীর যায়গা দখল করে নিয়েছে মাদক ব্যবসায়ী ও তার সন্ত্রাসী দল। জায়গা দখলকালে শহীদ মুক্তি যোদ্ধার স্ত্রী আনোয়ারা বেগম ঝালকাঠি থানায় অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পায়নি উল্টো তার পুত্রকে ডিভি পুলিশের একটি সাজানো মামলায় নাম অন্তর্ভুক্ত করে আটক করে। অপরদিকে মাদক ব্যাবসায়ী ভুমিদস্যুরা শহীদ মুক্তিযোদ্ধা পুনর্বাসনের যায়গা দখল করে অপুরনীয় ক্ষতি করেছে বলে শহীদের স্ত্রী জানান। সাজানো মিথ্যা মামলার প্রতিকার চেয়ে সাংবাদিক আসিফ মানিক পুলিশের মহাপরিদর্শক এর কমপ্লেইন সেল এ অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে সরেজমিন অনুসন্ধানে জানাগেছে ঘটনার দিন ১৬ জুলাই সন্ধ্যায় সাংবাদিক আসিফ মানিক তার মোটর সাইকেল রাস্তার ঢালে দোকানের সামনে রেখে মাগরিবের নামাজ পড়ার জন্য ঝালকাঠি শহরের কৃষ্নকাঠি বিশ্বরোড সংলগ্ন আল ফালাহ জামে মসজিদে যায়। নামাজ শেষে বাসায় ফিরতে মটোর সাইকেল স্টারট দেয়। এসময় ঝালকাঠি ডিবি পুলিশ দোকানের সামনে বসা ঐ এলাকার মনির নামক যুবককে আটক করে দেহ তল্লাসী করে। এবং সামসুর হোটলের সামনে পরিত্যক্ত স্থান থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে স্থানীয় দোকানদার ও মসজিদের মুসল্লীদের জানায় মনিরের কাছ থেকে পেয়েছি।

মামলার ১ নং স্বাক্ষী দোকানদার সামসু জানান আমরা মনিরকে ডিবি পুলিশদের তল্লাসী করতে দেখেছি এবং মাটির উপর থেকে একটি প্যাকেটে ৪ টি ইয়াবা ট্যাবলেট উঠাতে দেখেছি। সাংবাদিক আসিফ মানিক বা অন্য কাউকে তল্লাসী করতে দেখিনি। ২য় স্বাক্ষী ওয়ার্কসপ দোকানদার আলীম মিয়া জানান পুলিশের অভিযান কালে সাংবাদিক আসিফ মানিক ঘটনা স্থলে ছিলনা। তিনি প্রায় ৩০ ফুট দুরত্ত্বের রাস্তায় মটোর সাইকেলে বসা ছিল। পুলিশ তার দেহতল্লাসী ও করেনায় বা তাহার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। তিনি বয়স্ক ও ভদ্রলোক বলে এলাকার লোক জানে। তাকে কেন এই মামলায় আসামী করা হয়েছে তা আমরা জানিনা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host