বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়–য়া ২ সহোদর ভাইবোন নিহত বাবা আহত

শামীম আহম্মেদ

ঢাকার কেরানীগঞ্জে রোড বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্কুল পড়–য়া দুই সহোদর ভাইবোন নিহত হয়েছে।এই ঘটনায় মোটরসাইকেলের চালক তাদের বাবা গুরুতরভাবে আহত হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।নিহতরা হচ্ছে মোসা: আফ্রিন(১১) ও মোঃ আফছার উদ্দিন(৮)। আহত তাদের বাবার নাম মোঃ সামসুল আলম ডালিম(৪০)।এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায়। নিহত আফ্রিন হাসনাবাদের কসমো মেট্রোপলিট্রন স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেনীর ছাত্রী এবং আফছার উদ্দিন একই প্রতিষ্ঠানের ২য় শ্রেনীর ছাত্র। খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই মুনসুর আহমেদ করে জানান, সকালে নিহত সহোদর দুই ভাইবোনকে স্কুল ছুটির পরে তাদের বাবা সামসুল আলম ডালিম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। তাদের মোটরসাইকেলটি রাজেন্দ্রপুরের মোল্লারপুল এলাকায় পৌছলে একটি দ্রæতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্কুল পড়–য়া দুই ভাইবোন মর্মান্তিকভাবে নিহত। গুরতর আহত অবস্থায় তাদের বাবা সামসুল আলম ডালিমকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি রাজেন্দ্রপুরের হাটখোলা গ্রামে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host