শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে রনি (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে

কেরানীগঞ্জে রনি (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা শমসের পুল এলাকার ডা. শামীম মিয়ার ৮ তলা ভবনের বেজমেন্ট থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদিক জানান, লোকমুখে খবর পেয়ে ওই ভবনের বেজমেন্ট থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়। রনির সারা শরীরে নিলাফোলা জখম রয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকজন একত্রিত হয়ে তাকে কিল-ঘুষি ও পিটুনি দিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই ফিরোজ বলেন, আমার ভাই অটোরিকশা চালাতো। তার সঙ্গে কারো বিরোধ ছিল না। কারা তাকে হত্যা করেছে বুঝতে পারছি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
আরএ

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host