বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে পিস্তলসহ যুবক আটক
পিস্তলসহ আটক সাহাদাত
কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে পিস্তলসহ সাহাদাত হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৪ জুলাই) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাহাদাত মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রাজনগর এলাকার মো. আক্তার হোসেনে ছেলে। তিনি নাজিরেরবাগ এলাকায় ভাড়া থাকতেন।
র্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন সংবাদসবসময় বিডি.কম।কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চাকুসহ সাহাদাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসআরএস