মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ঋন থেকে বাঁচার জন্য ধর্ষনের নাটক সাজানোর অভিযোগ

কিছু টাকা ঋন নেয়। পাওনা টাকা ও এনজিও এর টাকার জন্য তার বাবা হাজী মোঃ সিদ্দিক ওই ব্যক্তিকে চাপ দিলে ঋনের টাকা পরিশোধ করতে নানা তালবাহানা করতে থাকে। এই ঋন থেকে বাঁচার জন্য এক পর্যায়ে হাবিবুল্লাহ সিদ্দিক তার আট বছরের এক মেয়েকে দিয়ে সেলিমের বাবা হাজী মোঃ সিদ্দিক এর বিরুদ্ধে ধর্ষনের নাটক সাজায়। যার মামলা নাম্বার ৩১(০১)২০২০। বাদি হোন তার স্ত্রী রোকসানা বেগম। তার বাবা এখনো এই মামলায় জেল হাজতে রয়েছেন। তিনি আরো বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা তার বাবাকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে স্বীকারোক্তিমুলক জবান বন্দী করান। মামলার বাদী তার আইনজীবির মাধ্যমে তাকে ১২লক্ষ টাকা দিলে মামলা নিস্পত্তি করে দেবেন বলে প্রস্তাব দেন। তার এই প্রস্তাবে তিনি সাজানো মামলার লড়বেন বলে তাদের জানিয়ে দেন। সরজমিনে গেলে জানাযায়, গতবছরের নভেম্বর মাসে ইমন নামে এক ছেলের সাথে ওই ব্যক্তির মেয়ের একটি যৌন কেলেংকারীর ঘটনা ঘটে যা পরে সামাজিকভাবে মিমাংসা করা হয়। এ মাসের প্রথমদিকে মাসুদ মিয়ার ভাড়াটিয়ে বাড়িতে ওই ব্যক্তির পাশের রুমের ভাড়াটিয়ে জনৈক বাচ্চু মিয়া (৬০) এবং ওই ব্যক্তির মেয়েকে একই বাথরুম থেকে বের হতে দেখে ওই বাড়ির একাধিক ভাড়াটিয়েদের মধ্যে নানা সন্দেহের সৃষ্টি হয়। পাশের রুমের ভাড়াটিয়ে আসমা জানান, মেয়েটি ও বাচ্চু মিয়াকে তারা একসাথে বাথরুম থেকে বের হতে দেখেছেন। এই ঘটনায় মেয়েটির মা বাচ্চু মিয়ার রুমে তালাবদ্ধ করে রেখেছেন। বাচ্চু মিয়া বর্তমানে পলাতক রয়েছে। কিন্তু এই ঘটনায় বাচ্চু মিয়ার নামে ওই মেয়েটির পরিবার কোন অভিযোগ না করায় এতে সবার মাঝে আরো সন্দেহের সৃষ্টি হয়েছে। এব্যাপারে মেয়েটির মা রোকসানা বেগম জানান, তার মেয়ে হয়তো ভূলক্রমে বাথরুমে ঢুকেছিল। তার মেয়ের কিছুই হয়নি। এব্যাপারে বাড়িওয়ালা মাসুদ মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host