মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে ৮ জুয়াড়ি র‌্যাবের হাতে আটক

কেরাণীগঞ্জে আট জুয়াড়ি র‌্যাবের হাতে গ্রেফতার।

মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ০৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।

রবিবার রাত সোয়া এগার টার দিকে চুনকুটিয়া কালিবাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এসময় জুয়া খেলার সরঞ্জাম, সাতটি মোবাইল ফোন, নগদ চার হাজার পাচ’শ ছেচল্লিশ টাকাসহ আটজন কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- শেখ মো. সাজু (৩৫), মো. আতিকুর রহমান (৩৫), মো. জাহাঙ্গীর হোসেন
(২৭), মো. আশিক খান (২৬), খোকন বর্মন (৩৬), রাজু সাহা (২৬), মো. সাত্তার সরদার (৪০) ও চন্দ্রবান মন্ডল (৩২) বলে জানা যায়।

 

র‌্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host