শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

আজ থেকে উন্নতমানের নাস্তা পাচ্ছেন কারাবন্দিরা

কারাগার প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একই মেন্যুতে সকালের নাস্তা খাচ্ছিল বাংলাদেশের কারাবন্দীরা। অবশেষে সেই ব্রিটিশ আমল থেকে কারাবন্দীদের জন্য বরাদ্দ করা সকালের নাস্তার মেন্যু পরিবর্তন হল। কারাবন্দীদের জন্য তৈরি হলো নতুন মেন্যু।

রোববার (১৬ জুন) থেকে তাদের মেন্যুতে যুক্ত হচ্ছে মুখরোচক কিছু খাবার।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ বিষয়ে , নতুন মেন্যুতে একই খাবার পাবেন কারাবন্দীরা। সপ্তাহে ২ দিন তারা পাবেন ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি-রুটি, বাকী ১ দিন হালুয়া-রুটি। রোববার সকাল থেকে এই মেন্যু কার্যকর হচ্ছে।

কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি মেন্যু ছিল। মেন্যুটি হলো সকালের নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।

জেলার মাহবুবুল ইসলাম বলেন, নতুন এই মেন্যুর বিষয়টি জেনে কারাবন্দীরা আনন্দ প্রকাশ করেছে। এছাড়াও দীর্ঘ যুগের মেন্যু পরিবর্তন করে কারাবন্দীদের বিষয় মাথায় রেখে নতুন মেন্যু প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী সত্যি প্রশংসার দাবিদার।

রোববার (১৬ জুন) সকাল ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এই মেন্যু উদ্বোধন করবেন

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341