সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাসের দাবি

পোশাক শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল পাওনা ২০ রমজানের (১৬ জুন) মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা বলেন, জাতীয় রপ্তানি আয়ের ৮০ ভাগ আসে গার্মেন্টস খাত থেকে। তারপরও এ খাতের শ্রমিকরা রাষ্ট্রীয় অবহেলা ও মালিকদের শোষণ-নির্যাতনের শিকার হচ্ছে। মালিকরা ঈদের ছুটির পূর্বের মুহূর্তে বেতন-বোনাস পরিশোধ করে না। শ্রমিকদের জিম্মি করে। তখন প্রতিবাদের সুযোগ থাকে না। আইন-শৃংখলা বাহিনীও মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

তারা আরও বলেন, ২০ রোজার মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করলে উদ্ভুত পরিস্থিতির দায় মালিকদেরই বহন করতে হবে। পোশাক শ্রমিকদের ঘামের বিনিময়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। অথচ জাতীয় বাজেটে পোশাক শ্রমিকের আবাসন, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার জন্য কোনো বরাদ্দ রাখা হয় না।

এ সময় বাজেটে শ্রমিকদের রেশনিং ব্যবস্থার জন্য বরাদ্দ রাখার দাবি জানান শ্রমিক নেতারা।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি খালেকুজ্জামন লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম শরিফ প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host