বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অপহরণ হওয়া মাদ্রাসাছাত্র উদ্ধার

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অপহরণ হওয়া মাদ্রাসাছাত্র উদ্ধার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অপহরণ হওয়া আরাফাত হোসেন শাকিব(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত আয়েশা বেগম নামের এক মহিলাকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে নৌ-পুলিশের (ঢাকা জেলা) পুলিশ সুপার ফরিদুল ইসলাম সদরঘাট নৌ পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানান।

তিনি জানান,গত রোববার অপহৃত শাকিব বরিশাল থেকে গাজীপুরের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে এডভেঞ্চার-৯ লঞ্চের মাধ্যমে সদরঘাট আসলে সে নিখোঁজ হয়। পরবর্তীতে অজ্ঞাত মুঠোফোন নাম্বার থেকে শাকিবের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সদরঘাট নৌ থানায় বিষয়টি জানানো হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ কাইয়ুম সরদারের নেতৃত্বে একটি টিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে আয়েশা আক্তার কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণ চক্রের মূল হোতা মহব্বতের পিছু নেয় পুলিশ। পুলিশ পিছু নিয়েছে এমনটা বুঝতে পেরে এক পর্যায়ে মহব্বত অপহৃত সাকিবকে গাজীপুরের গাজিপুরা বাস স্ট্যান্ড নামক এলাকায় রেখে পালিয়ে যায়। এরপর পুলিশ সেখান থেকে অপ্রকৃতস্থ অবস্থায় আজ সকালে সাকিবকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে এটি একটি অপহরণকারীচক্র। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host