শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

রাশিয়ার বিপক্ষে ব্রাজিলের বড় জয়

নেইমার না থাকলেও ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম ম্যাচে অনেকটাই এগিয়ে রেখেছিল। সর্বশেষ ৭ ম্যাচের একটিতেও হারের মুখ দেখেনি তিতেবাহিনী।
অন্যদিকে সর্বশেষ ৭ ম্যাচে একটিও জিততে পারেনি রাশিয়া। এ থেকেই অনুমেয় ম্যাচের ফল কী ঘটতে যাচ্ছে।
২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন মিরান্ডা, কৌতিনহো এবং পাউলিনহো।
ম্যাচে শুরু থেকেই ফেবারিটের মত খেলছে কৌতিনহো-উলিয়ানরা। ৫ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস প্রতিপক্ষ অফসাইড ফাঁদকে ফাঁকি দিতে পারলেও রুশ গোলকিপারকে পরাস্ত করতে পারেননি। তার শট রুখে দেন আকিনফেভ।
সর্বশেষ অক্টোবরে ঘরের মাঠে জয়ের মুখ দেখার পর সাতটি ম্যাচ খেললেও কোন জয়ের দেখা পায়নি পুতিনের দেশ।
২৭ মিনিটে আবারও ব্রাজিলের বাধা হয়ে দাঁড়ান আকিনফেভ। উইলিয়ানের দূরপাল্লার শট কোন রকম কষ্ট ছাড়াই হাতের তালু বন্দি করেন তিনি।
গোলের সুযোগ পেয়েছিল রাশিয়াও। ৩৭ মিনিটে রাশিয়ার সমোলভ গোলবারের দশ গজ দূর থেকেও গোলের নিশানা খুঁজে পাননি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া খেলতে থাকে ব্রাজিল। এর ফলও পেয়ে যায় দ্রুত। ৫৩ মিনিটে আলভেসের কর্নার গোল লাইন থেকে রুশ ডিফেন্ডাররা বিপদমুক্ত করলেও শেষ রক্ষা হয়নি। মিরান্ডা ফিরতি বলে গোল করে
দলকে ১-০ গোলের লিড এনে দেন।
এর কিছুক্ষণ আবারও রুশ দুর্গে আঘাত হানেন বার্সেলোনার ফুটবলার কৌতিনহো। ৬১ মিনিটে পাউলিনহোকে ডিবক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে ২-০ গোলের স্বস্তির লিড এনে দেন সাবেক এই লিভারপুল ফুটবলার।
দুই গোলের লিড নিয়েও যেন তিতেবাহিনীর গোলক্ষুধা মিটেনি। ৬৬ মিনিটে আবারও ব্রাজিলের গোল। এবার উইলিয়ানের ক্রসে হেড থেকে গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন পাউলিনহো। ১৯৯৩ সালের পর এই নিয়ে টানা দুই ম্যাচে ৩ বা এর বেশি গোল হজম করলো রাশিয়া।
ম্যাচের পরবর্তী সময়টায় দলের অন্যান্য খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেন তিতে। তাই ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। ২৮ মার্চ ব্রাজিলের পরবর্তী ম্যাচটি জার্মানির বিপক্ষে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341