বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিলখানা বিডিআর হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামি মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিলখানা বিডিআর হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামি মৃত্যু ,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিলখানা বিডিআর হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। আসামির নাম হাবিলদার আবদুস সালাম হাওলাদার (৬০)। তিনি ঝালকাঠি জেলার নলছিটি থানার ভৈরবপাশা গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে। গতকাল কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে তার মৃত্যু হয়। হাজতি আবদুস সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

জানা গেছে, আবদুস সালাম হাওলাদার ২০০৯ সালে বিডিআর হত্যাকারে পর থেকেই কারাগারে অন্তরীণ ছিল। পিলখানা হত্যাকারে পর তিনি ২০১২ সালের একটি মামলার রায়ে পাঁচ বছর ছয় মাস এবং ২০১৩ সালে একটি মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি আবদুস সালাম বেশ কিছুদিন ধরে কিডনিসহ অন্যান্য রোগে ভুগছিলেন। বুধবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ সকালে হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host