বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জের শুভাঢ্যা খালে বস্তাবন্দী যুবতীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জের শুভাঢ্যা খালে বস্তাবন্দী যুবতীর লাশ উদ্ধার

ইমরান হোসেন ইমু.
ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচায় শুভাঢ্যা খাল থেকে বস্তাবন্দী হাত-পা বাধা অবস্থায় এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নিহত যুবতীর আনুমানিক বয়স হবে প্রায় ১৮ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই বাছির উদ্দিন জানান, এলাকাবাসীদের মাধ্যমে খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে আসা হয়। এসময় তারা খালের ভিতর ময়লার মধ্যে একটি প্লাস্টিকের বস্তাবন্দীঅবস্থায় লাশটি দেখতে পান। বস্তাটি খাল থেকে পাড়ে টেনে তোলা হয়। পরে বস্তাটি কেটে তারা ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবতীর লাশ দেখতে পান। উদ্ধারকৃত লাশের পরনে ছিল লাল রঙের সালোয়ার ও খযেরী রঙের কামিজ। পুলিশের ধারনা যুবতীটিকে হাত-পা বেঁধে হত্যা করে একটি প্লাস্টিকের বস্তায় ভরে কে বা কারা কয়েকদিন আগে রাতের আধারে খালের ভিতর ফেলে যায়। যুবতীর মৃত্যুর কারন সমন্ধে জানতে চাওয়া হলে এসআই বাছির উদ্দিন জানান,ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই মুহুর্থে তার মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছে না। এদিকে এই ঘটনায় ঘটনাস্থলে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল অফিসার রামানন্দ সরকার ও দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host