শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন।

কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক।কেরানীগঞ্জ (ঢাক)

ঢাকার কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার বৃদ্ধ মা হাজী আয়েশা বেগম। আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ ১ নং বাড়ির রোডে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী আয়শা বেগম জানান, তার ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদ একজন প্রতিষ্ঠিত লঞ্চ ব্যবসায়ী। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। কে বা কারা রাজধানী ঢাকার ধানমন্ডি থানায় তার ছেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় আমার ছেলেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য ও সাবেক মেয়র তাপসের অস্ত্রধারী ক্যাডার হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় তারা হতবাক। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা অপর একটি মামলায় এজাহারে তার ছেলের নাম না থাকা সত্ত্বেও ওই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব গায়েবি মামলায় তারা হতবাক। এসব মামলায় তার ছেলে মোঃ আশরাফুল আলম জাহিদ এখন জেল হাজতে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব গায়েবি মামলার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম জাহিদের বড় ভাই রাসেল মেলকার, বড় বোন ওয়াহিদা পারভিন, মেজ ভাবি অপু আক্তার প্রমূখ।
কেরানীগঞ্জ- ঢাকা
১৮-০১-২০২৫

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341