শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের ৫সদস্য আটক

কেরানীগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের ৫সদস্য আটক
: ঢাকার কেরানীগঞ্জে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের ৫সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে ইমরান হোসেন মুন্না (২৩), মো. আশিকুর রহমান (২৬), মো. আকরাম হোসেন দেওয়ান (৩০), মো. ইমরান (২২) ও মো. রাজু আহমেদ (৪৬)। তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (০৫মার্চ) দুপুরে আটকৃতদেও আদালতে প্রেরন করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে সাড়ে ৪টায় কোনাখোলা মোড়ে ডিউটি রত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান তারানগর ইউনিয়নে ঘাটারচর এলাকায় লাবনী পয়েন্টের সামনে কয়েকজন লোক চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে উক্ত ৫জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় তাদেও কাছে থাকা দুইটি মোটরসাইকেলের মালিকানা ও যাবতীয় কাগজপত্র সমন্ধে জিজ্ঞাসা করা হলে তারা এর সঠিক উত্তর দিতে ব্যার্থ হয়। একপর্যায়ে তারা স্বীকারোক্তি দেয় যে তাদের কাছে মোটরসাইকেল দুইটি চোরাই। তারা আরও জানায়, তারা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকের চুরি করে সেই মোটরসাইকেলের ইঞ্জিন, চ্যাসিস ও গাড়ির নম্বর পরিবর্তন করে কমদামে বিক্রি করে থাকে।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, আটকৃতরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। এরা দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host