মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বিআরটিএ তে অভিযান চালিয়ে ৩ জনকে জেল-জরিমানা করেন

কেরানীগঞ্জে বিআরটিএ তে অভিযান চালিয়ে ৩ জনকে জেল-জরিমানা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে  দালাল চক্রের ৩ সদস্য কে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬জুন) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিন জনের মধ্যে শাহাদাৎ হোসেন (২৬) কে ৭ দিন এবং মোঃ রানা(২৮) কে ১৫ দিন করে কারাদণ্ড দেয় আদালত। অপর দালাল জিসান(২২) কে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে। চক্রটি বিআরটিএ অফিসে সেবা নিতে যাওয়া মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host