শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার।

কেরানীগঞ্জে বিআরটিএ তে অভিযান চালিয়ে ৩ জনকে জেল-জরিমানা করেন

কেরানীগঞ্জে বিআরটিএ তে অভিযান চালিয়ে ৩ জনকে জেল-জরিমানা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কেরানীগঞ্জের ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে  দালাল চক্রের ৩ সদস্য কে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬জুন) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিন জনের মধ্যে শাহাদাৎ হোসেন (২৬) কে ৭ দিন এবং মোঃ রানা(২৮) কে ১৫ দিন করে কারাদণ্ড দেয় আদালত। অপর দালাল জিসান(২২) কে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে। চক্রটি বিআরটিএ অফিসে সেবা নিতে যাওয়া মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host