বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করেন , নসরুল হামিদ বিপু

রাজনীতি ও ধর্মীয় সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করলেন নসরুল হামিদ।

টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় সাংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর কোন্ডা ইউনিয়নের মির্জাপুর রায় বাড়িতে স্থাপিত মন্ডপ পরিদর্শন করেন।
তিনি আজ বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) সারাদিন কেরানীগঞ্জের বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

এরপর দুপুরে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে মিষ্টি নিয়ে সেখানে উপস্থিত হয়ে দুপুরের মধ্যাহ্নভোজ শেষে কিছুক্ষণ সেখানে সময় কাটান। এ সময় সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুন রায়, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের ২০ টির মতো পূজামন্ডপ পরিদর্শন শেষে সন্ধায় কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করে আজকের দিনের কর্মসূচি শেষ করেন।
কর্মসূচি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, দেশে এ সম্প্রীতি বিনষ্টের জন্য একটি মহল তৎপর রয়েছে। কেউ যাতে এই সম্প্রীতি নষ্ট করতে না পারে, তাই সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি এই আসনের সবার এমপি, সবারই চাওয়া থাকে তার মন্ডপে যেন পরিদর্শন করি, এখানে দল-মতের কোন স্থান নেই। ধর্ম যার যার উৎসব সবার।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host