শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব-১০-এর বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ১১ লাখ টাকার ৩৭ হাজার ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে নিউ বলেশ্বর নামের একটি এসি বাস থেকে এই মাদক উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার জ্যোতি খাতুন (২৫) ও তার স্বামী রানা বেগ (৩৫), বরিশালের মো. সোহেল মোল্লা (৩৩), এবং পিরোজপুরের শান্তা ইসলাম (২৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা ১৫ মিনিটে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। জ্যোতি খাতুনের শরীরে টেপ দিয়ে মোড়ানো তিনটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ সময় মাদক বেচাকেনায় ব্যবহৃত নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে সারা দেশে সরবরাহের কথা স্বীকার করেছে। র‍্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341