বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ইয়াবা ও গাজা সহ ৩ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক।

কেরানীগঞ্জে ইয়াবাও গাজা সহ ৩ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল শুক্রবার(১৮ই জুন) রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাজার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বোরহান উদ্দিন (৩২) নামের ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তার নিকট থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন রাত এগারোটার দিকে
দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন গোলামবাজার বেলীভিটা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ ফারুক হোসেন (৩২) ও ২। মোঃ জামিল হোসেন (৩০) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৫৩০ গ্রাম গাঁজা ও ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবারহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host