মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কয়েক নেতার বাড়িঘরে হামলা- ভাংচুর লুটপাট ও আগুন।

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কয়েক নেতার বাড়িঘরে হামলা- ভাংচুর লুটপাট ও আগুন।

 

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বাড়িসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাবেক থানা ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদ মিঠু ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট ও অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ নয়াবাড়ি এলাকায় মজিবুর রহমানের মালিকানাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় নিজের বসবাসরত ফ্লাটে এই ভাঙচুর চালানো হয়। দশতলা ভবনের বাকি ফ্লোর গুলো ভাড়াটিয়া থাকায় সেগুলোতে কোন হামলা চালানো হয়নি। তবে এ সময় ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়ে।
মুজিবুর রহমানের মামাতো বোন জুই বেগম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সহকারে বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। এ সময় তারা সিঁড়ি র গ্লাস ভাঙচুর করে এবং নিচে থাকা একটি প্রাইভেটকার ভাঙচুর ও চাকা খুলে নিয়ে যায়। পরে একটি দল দ্বিতীয় তলায় উঠে বেডরুমে ঢুকে আলমারী ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ব্যাংকের চেক বই লুট করে। এমনকি লুটেরা দল ঘরের টিভি ফ্রিজ কম্পিউটার সহ মূল্যবান সব জিনিসপত্র নিয়ে গেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাত্র বলে পরিচয় দিয়ে গেছে।
এরপরে রাত ৮ টার পরে আগানগর ইউনিয়নের দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু,সা বেক থানা ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদ মিঠু, বিপ্লাস শাড়ির শোরুম ভাংচুর ও লুটপাট করা হয়।
এর পরে জিনজিরায় নামাবাড়িতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন ও জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেনের বাড়িতেও হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে।

রাত ১১ টার কিছু পরে দক্ষিন কেরানীগঞ্জ থানা ধীন বাঘৈর এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়। এ সময় বাড়িতে কেও না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, এমন ঘটনা শুনেছি তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য: হাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে ০২ টি মামলা রয়েছে। এছাড়া শাহীন আহমেদের বিরুদ্ধেও মামলা রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host