শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরাণীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব-১০ কর্তৃক ০৫ জন আসামী গ্রেফতার।

 

কেরাণীগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবী, র‌্যাব-১০ কর্তৃক ০৫ জন আসামী গ্রেফতার।

অদ্য ১৩/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় ভিকটিম মো: মোস্তাকিম চৌধুরী (২৬)* তার ঢাকার কেরাণীগঞ্জের খেজুরবাগস্থ বাসা থেকে কাজের উদ্দেশ্য বের হয়। সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় ভিকটিম এর মোবাইল হতে তার স্ত্রী মোসাঃ মৌসুমি (২১) এর মোবাইলে কল আসে। মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমের স্ত্রীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কেরাণীগঞ্জের মুহুরীপট্টির আজিজ বেকারীর সামনে ডাকে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী মোবাইলে যোগাযোগ করে আসামী রমজান @ রঞ্জু এর সাথে মুহুরীপট্টির একটি পরিত্যক্ত বিল্ডিং এর ২য় তলায় যায়। সেখানে আসামী রমজান @ রঞ্জু’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ ভিকটিমকে তার স্ত্রীর সামনে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারধর করে এবং ভিকটিমের *স্ত্রীর নিকট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে*। পরবর্তীতে আসামীদের বিকাল ১৭:০০ ঘটিকার সময় উক্ত মুক্তিপণের টাকা দিবে বলে জানিয়ে পরিত্যক্ত বিল্ডিং হতে ভিকটিমের স্ত্রী কৌশলে বের হয়ে আসে। তারপর ভিকটিমের স্ত্রী ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ২৫, তারিখ, ১৩/০৪/২০২৫ খ্রি., ধারা- ৩৬৪/৩৬৫ পেনাল কোড ১৮৬০।

উক্ত অপহরণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ভিকটিম উদ্ধার ও অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় *অদ্য ১৩/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.৪০ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মুহুরীপট্টি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণে জড়িত আসামী ১। *মোঃ রমজান @ রঞ্জু (৩৭)*, পিতা- ফজলু হাওলাদার, সাং- চুনকুটিয়া আমিনপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ২। *মোঃ মিরাজ (২১),* পিতা- মোঃ ইউনুস, সাং- চুনকুটিয়া আমিনপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা ও ৩। *মোঃ মাহিম (২৫),* পিতা-আব্দুল হোসেন, সাং- চুনকুটিয়া আমিনপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা এবং আইনের সংস্পর্শে জড়িত শিশু ৪। *মোঃ রোহান (১৭),* পিতা- আব্দুল হালিম, সাং- চুনকুটিয়া আমিনপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা ও ৫। *মোঃ সাগর (১৪),* পিতা- মোঃ আকরাম, সাং- চুনকুটিয়া আমিনপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341