মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কদমতলী আল বারাকা হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হাসপাতাল ভাঙচুর

 

কদমতলী আল বারাকা হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হাসপাতাল ভাঙচুর

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

 

ঢাকার কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী। মৃত রোগের নাম শেফালী আক্তার (৫০), সে জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকার আহমদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া নাসির শিকদারের স্ত্রী ও শরীয়তপুর জেলার এলেম চর গ্রামের হাসান হাওলাদারের মেয়ে।

আজ ১২ই জুলাই সংবাদ রাত ৮ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী মডেল টাউন এলাকায় আল বারাকা হাসপাতাল এ ঘটনা ঘটে।এই সময় রোগীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের সামনের গ্লাসের ফটক, চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
নিহতের মেয়ে পিংকি ঘটনা প্রসঙ্গে জানান, গত ৩রা জুলাই হাতের টিউমার অপারেশনের জন্য তার মাকে আল বারাকা হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় অপারেশনের জন্য তার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সেখানে এনেসথেসিয়া ডাক্তার ছাড়াই তাকে অপারেশনের জন্য অজ্ঞান করা হয়। দীর্ঘক্ষণ জ্ঞান না ফেরায় তাকে পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে এনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করে।

এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটদিন আইসিওতে ভর্তি থাকার পর গতকাল রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। মিটফোর্ড হাসপাতালে কর্তৃপক্ষ লাশ হস্তান্তরের সময় আল বারাকা হাসপাতাল ভুল চিকিৎসা করেছে এমন তথ্য জানানোর পর মায়ের দাফন শেষে আজ সন্ধ্যায় হাসপাতালে জিজ্ঞাসাবাদের জন্য গেলে তাদের সাথে তর্ক বিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে রোগীর আত্মীয় ও স্থানীয় এলাকাবাসী হাসপাতালে ব্যাপক ভাঙচুর ভাঙচুর চালায়।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, হাসপাতাল ভাংচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করি। উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে, তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host