শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

একদিনে ৩ ডাকাতি মামলার ১জন ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিসহ মোট ১৫আসামিকে গ্রেপ্তার করে চমক দিলেন এএসআই হেমায়েত।

একদিনে ৩ ডাকাতি মামলার ১জন ও ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিসহ মোট ১৫আসামিকে গ্রেপ্তার করে চমক দিলেন এএসআই হেমায়েত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

একদিনে ৩ডাকাতি মামলার ১জন ও ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিসহ মোট ১৫আসামিকে গ্রেপ্তার করে চমক দিলেন এ এসআই হেমায়েত উদ্দিন পিপিএম। কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে  একেরপর এক সফলতা অর্জন করেছেন তিনি।

ইতোমধ্যে একদিনে ওয়ারেন্টভুক্ত ১৪ আসামি ও তিনটি ডাকাতি মামলার আসামি মোঃ জুয়েল মৃধাকে ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানার সুনাম বৃদ্ধি করেছেন।

গত ৬জুন কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ১৫ আসামিকে গ্রেপ্তার করেন। এসময় এএসআই মোঃ হেমায়েত উদ্দিন, পিপিএম নেতৃত্বে এএসআই মোস্তাক আহমেদ, এএসআই ফয়সাল মুরাদ, এএসআই সোহরাব ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকসদল অভিযানে অংশ নেয়।  গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলো – মোঃ রফিকুল ইসলাম রনি (২৫), সিফাত ঢালী(২৬), আশিকুর রহমান মোল্লা(২৫), মোঃ আলিফ(২৬), মোঃ আশিক হোসেন, সৌরভ সরকার, মোঃ রবিন হোসেন, রাসেল ফকির, আলী আকবর, আক্তার হোসেন হীরা (৪৫), নাবিদ হোসেন, মোঃ আলামিন, মোঃ সিয়াম (২০), রনি (২০)।

এমন কাজের জন্য এএসআই হেমায়েত উদ্দিন ৫ বার জেলার শ্রেষ্ঠ পুলিশের এএসআই হিসেবে ভূষিত হয়েছেন। সবশেষ চলতি বছরের গত এপ্রিল মাসে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার (বিপিএম সেবা,পিপিএম) এর হাত থেকে শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কার গ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host