শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

আজ থেকে উন্নতমানের নাস্তা পাচ্ছেন কারাবন্দিরা

: জুন ১৬, ২০১৯, ০৮:৫৮ এএম

আজ থেকে উন্নতমানের নাস্তা পাচ্ছেন কারাবন্দিরা 

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারাদেশের ৬ কারাগারে উন্নতমানের নাস্তা পরিবেশন করা হচ্ছে। নাস্তার নতুন তালিকায় সপ্তাহে ২ দিন তারা পাবেন ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি-রুটি, বাকি ১ দিন হালুয়া-রুটি।রোববার (১৬ জুন) সকাল থেকে খাবারের এই তালিকা কার্যকর হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আসছেন। তিনি বন্দির জন্য উন্নতমানের নাস্তা বিতরণের উদ্বোধন করবেন।  

জেলার মাহবুবুল ইসলাম বলেন, নাস্তার নতুন এই তালিকার বিষয়টি জেনে কারাবন্দিরা আনন্দ প্রকাশ করেছে। এছাড়াও কারাবন্দিদের বিষয় মাথায় রেখে দীর্ঘ যুগের তালিকা পরিবর্তন করায় বন্দিরা প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।   

কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি তালিকা ছিল। সকালের নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ পরিমাণ আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। কারাগার প্রতিষ্ঠার পর থেকে একই তালিকাতে সকালের নাস্তা পাচ্ছিল দেশের কারাবন্দিরা। অবশেষে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর মানবতায় কারাবন্দিদের জন্য বরাদ্দ করা সকালের নাস্তার তালিকা পরিবর্তন হল। 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host