বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

জ্বালানির দাম ও যানবাহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ,

জ্বালানির দাম ও যানবাহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু

দেশে জ্বালানির দাম ও যানবাহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে মানুষকে জাগিয়ে তুলতে বিএনপি’র দেড় মাসব্যাপী কর্মসূচিতে অংশ নিচ্ছে কেরানীগঞ্জ বিএনপি।

আজ সোমবার সকালে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি সভাপতি নিপুন রায় চৌধুরী বিতরণ কার্যক্রম শুরু করেন। সকাল থেকেই কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় দলের প্রধান কার্যালয়ের সামনে  লিফলেট বিতরণের উদেশ্যে বিএনপি নেতাকর্মিরা সমবেত হন।


পরে নিপুনরায় সেখান থেকে সরে গিয়ে জিনজিরা, কদমতলী, চুনকুটিয়া চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় সাধারন মানুষের কাছে লিফলেট পৌঁছে দেন।

ইউনিয়ন থেকে জেলা, মহানগর ও রাজধানীতে প্রাথমিক পর্যায়ে ছয় কোটি লিফলেট বিতরণ করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। একই ইস্যুতে আরও কর্মসূচির চিন্তা করছে দলটি।

বিএনপি’র দেয়া কর্মমসূচির অংশ হিসেবে আজ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৫ দিন লিফলেট বিতরণ করবে বিএনপি। ২৪ নভেম্বর থেকে তিন দিন যুবদল, ২৬ নভেম্বর থেকে তিন দিন কৃষক দল, ২৯ নভেম্বর থেকে তিন দিন স্বেচ্ছাসেবক দল, ৩ ডিসেম্বর থেকে তিন দিন ছাত্রদল, ৫ ডিসেম্বর থেকে তিন দিন মুক্তিযোদ্ধা দল, ৮ ডিসেম্বর থেকে তিন দিন ওলামা দল, ১১ ডিসেম্বর থেকে তিন দিন মৎস্যজীবী দল, ১৭ ডিসেম্বর থেকে তিন দিন জাসাস, ২০ ডিসেম্বর থেকে তিন দিন তাঁতী দল, ২৩ ডিসেম্বর থেকে তিন দিন মহিলা দল ও ২৬ ডিসেম্বর থেকে তিন দিন শ্রমিক দল সারাদেশে লিফলেট বিতরণ করবে। এর আগে গত বৃহস্পতিবার দলের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host