বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

কেরাণীগঞ্জে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কেরাণীগঞ্জে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত,

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরাণীগঞ্জে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ দুপুর ১২টায় কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কেরাণীগঞ্জ মোহনা টিভির দর্শক ফোরামের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোহানা টিভি কেরাণীগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান
শাহীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, কেরাণীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল গনি, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রায়হান খান, মোঃ ইউসুফ আলী, মোঃ বিপ্লব, মোঃ সাজ্জাদ হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা তথ্য আপা নাজনীন সুলতানা, দারিদ্র বিমোচন কর্মকর্তা আরতি মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আখরাকুর রহমান, মোঃ জিয়াউর রহমান প্রমূখ। বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ কেক কাটেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host