বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন

কেরানীগঞ্জ সংবাদদাতা

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে একটি চক্র। দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

বুধবার (২০ অক্টোবর) কেরানীগঞ্জের ঘাটারচরে বাংলাদেশ আওয়ামী লীগ কেরানীগঞ্জ মডেল থানা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. কামরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ঢাকা জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যাড. কামরুল ইসলাম এমপি বলেন, কেরানীগঞ্জ মডেল থানা শাখার প্রধান কার্যালয় উদ্বোধনের মাধ্যমে মধ্যদিয়ে উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করবে।

বেনজীর আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত করতে কাজ চলছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পনিরুজ্জামান তরুণ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম বারকু, আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host