সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

ধৈর্য্য ধরে থাকা মানে শক্তিহীন নই : অপর্ণা রায়

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় বলেন,বিএনপির নেতা কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, তার উপর চাপিয়ে দেয়া রায় ও জামিন নিয়ে টালবাহানা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী রাখা এসব ব্যপারে বিএনপির নেতা কর্মীরা এখনো ধৈর্য্য ধরে পর্যবেক্ষন করছে। এর অর্থ এই নয় যে বিএনপির নেতা কর্মীরা শক্তিহীন। সময় মত জিয়ার সৈনিকেরা গর্জে উঠবেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তির জন্য আদাবর থানা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে মোখলেছুর রহমান (হক) এর সভাপতিত্বে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির সকল নেতা কর্মীদের মুক্তি দিয়ে দেশে গনতন্ত্র ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। সভায় আদাবর থানার আবুল কালাম আজাদ, সায়েদুর রহমান,মাহতাব চৌধুরী,জনাব মোঃ তোতা,নাকিব,পাপ্পু, সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host