রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

সন্ধ্যায় কারাগার থেকে ছাড়া পাবেন সালমান খান

দু’দিন কারাভোগের পর অবশেষে বহু প্রত্যাশিত সেই জামিন পেলেন বলিউডের সুপারস্টার সালমান খান। পঞ্চাশ হাজার রূপির মুচলেকায় গতকাল ( শুক্রবার) দুপুর তিনটা নাগাদ যোধপুর আদালত সালমানের জামিন মঞ্জুর করেন। ধারণা করা হচ্ছে, আজকে সন্ধ্যা ৭ থেকে সাড়ে ৭টার মধ্যে যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাবেন বলিউড সুপারস্টার সালমান খান। গত বৃহস্পতিবার যোধপুরের একটি আদালত বেআইনিভাবে দুটি কৃষ্ণসার প্রজাতির হরিণ হত্যার দায়ে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন । আজ শনিবার (০৭ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা দিকে সালমান খানের জামিন আবেদন মঞ্জুর করেন যোধপুর আদালত। এসময় আদালতে উপস্থিত ছিলেন বিচারক রবীন্দ্র কুমার জোশী। এর আগে সকাল সাড়ে ১০.৪০ মিনিটের দিকে যোধপুর আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয় । তখন আদালত প্রথমে জামিনের রায় দুপুর আড়াইটায় দেওয়ার কথা বলেলও পড়ে তা আরো এক ঘণ্টা বাড়িয়ে দুপুর ৩.৩০ মিনিটে করা হয়। রায়ের সময় সালমানের আইনজীবীসহ আদালতে আরো উপস্থিত ছিলেন তার দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা। তাদেরকে আদালতে নিয়ে আসেন সালমানের দেহরক্ষী শেরা । এদিকে, আজ সালমান খান বাড়ি ফিরবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিলো ধোঁয়াশা। শনিবার (০৭ এপ্রিল) বিচারক রবীন্দ্র কুমার জোশীকে বদলির নির্দেশ দেয় উচ্চ আদালত। তবে, বিচারক বদলির এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাত দিন সময় লাগে। সেজন্য এদিন জোশীর এজলাসেই হয় সালমানের জামিনের শুনানি। ১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন ‘থর’ মরুভূমির শহর যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে ওই মামলা দায়ের করা হয় এবং ২০ বছর পর আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন । সূত্র : নিউজ অফ ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host