বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে ৯,২৫০ পিস আতশবাজিসহ র‌্যাবের অভিযানে আটক ১ জন

 

কেরাণীগঞ্জে ৯,২৫০ পিস আতশবাজিসহ র‌্যাবের অভিযানে আটক ১ জন

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ৯,২৫০ পিস আতশবাজিসহ মোঃ হাবিব শেখ (২০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।

আজ মঙ্গলবার ভোর ৫টার ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৯,২৫০ (নয় হাজার দুইশত পঁঞ্চাশ) পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ ০১ জনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

র‌্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) এর তথ্য নিশ্চিত করে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই ঘটনায় । ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় ।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host