বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে থেকে নামি দামি ১০ জুয়াড়ি কে আটক করেছেন র‌্যাব ১০,

কেরানীগঞ্জে থেকে নামি দামি ১০ জুয়াড়ি কে আটক করেছেন র‌্যাব ১০,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০।

 

র‌্যাবের মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল
(১লা জুন) মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে

জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় মোঃ সুমন কবির @ রঞ্জু (৫১),মোঃ হুমায়ুন (৫০),মোঃ মনির হোসেন (৪২),মোঃ শাহ আলম (৩২),মোঃ জীবন হাওলাদার (৩৩), মোঃ সালাম মাতবর (৪২),মোঃ আঃ রাজ্জাক (৪৫),মোঃ সবুজ বেপারী (৪৯),মোঃ আনোয়ার খান (৩৯) ও মোঃ জামাল মাল (৪৬) নামের ১০ জন জুয়ারীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ পিস জুয়া খেলার কার্ড(তাস), ১০ টি মোবাইল ফোন ও নগদ- ৪০,৮৪০/-টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host