বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বাস থেকে নারীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ২,

কেরানীগঞ্জে বাস থেকে নারীকে ফেলে দেওয়ার ঘটনায় আটক ২,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু

ঢাকার কেরানীগঞ্জে বাস ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার সকালে তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান। গ্রেফতার দু’জন হলেন, বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসান (২২)। ওই বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

 

র‍্যাব-১০ থেকে জানানো হয়, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে। বিকেলে কুর্মিটোলা র‍্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীর কেরানীগঞ্জে ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় ওই বাসের হেলপার।পরে সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host