সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

জাতীয় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রুল জারি

হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের অধিকার রক্ষার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে মানবাধিকার কমিশনের ৩০ ধারা অনুযায়ী অভিযোগ নিষ্পত্তির বিষয়ে বিধিমালা প্রণয়নের জন্য নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, কমিশনের চেয়ারম্যান ও সচিবকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিমের করা একটি রিট আবেদনের শুনানি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রিট আবেদনে বলা হয়, সম্প্রতি  ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাঁওতাল ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় সম্পদ বিনষ্ট করা হয়েছে। কিন্তু তাদের অধিকারের বিষয়ে মানবাধিকার কমিশন কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

রুল জারি করার পর রিটকারী আইনজীবী সাংবাদিকদের জানান, গত ৪ ও ৫ নভেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ হওয়া প্রতিবেদন সংযুক্ত করে রিট করা হয়।

রিটে মানবাধিকার কমিশন আইনের ১৮ ধারা অনুযায়ী তাদের যে ক্ষমতা দেয়া আছে সেটা তারা গত সাত বছরে কতটুকু প্রয়োগ করেছেন তা তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য নির্দেশনা চেয়েছিলাম। একই সঙ্গে তাদের (হিন্দু ও সাঁওতাল সম্প্রদায়)  অধিকার লঙ্ঘনের বিষয়ে সুপারিশ করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা চাওয়া হয়েছিল। ওই রিটের শুনানিতে আদালত রুল জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host