বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ৭বছরের শিশু ধর্ষনের শিকার আসামি পলাতক

কেরানীগঞ্জে ৭বছরের শিশু ধর্ষনের শিকার, ধর্ষক পলাতক

ইমরান হোসেন ইমু:
কেরানীগঞ্জে সাত বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষনের শিকার শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনাটি ঘটেছে দক্ষিন কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায় বৃহস্পতিবার রাতে।

শিশুটির বাবার নাম মোঃ জহির। তারা কদমতলী খালপাড় এলাকায় আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। ধর্ষনের পরেই ধর্ষক দ্বীন মোহাম্মদ(৩৫) পলাতক রয়েছে।

ওই বাড়ির পাশের বাসার ভাড়াটিয়ে রিনা বেগম জানান, ধর্ষক দ্বীন মোহাম্মদ তার স্ত্রীকে নিয়ে একই বাড়ির পাশের একটি রুমে ভাড়া থাকে। কয়েকদিন আগে তার স্ত্রী বাবার বাড়ি গিয়েছে। গত বৃহস্পতিবার রাতে বৃষ্টির সময় শিশুটি তার রুমে টিভি দেখতে যায়। এসময় ধর্ষক দ্বীন মোহাম্মদ শিশুটিকে ধর্ষন করে। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় তাদের রুমে এসে কান্নাকাটি করে। ঘটনাটি তার মা রুবিনার কাছে জানালে মুহুর্তেই বিষয়টি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় ধর্ষক দ্বীন মোহাম্মদ তার রুমে তালা মেরে কৌশলে পালিয়ে যায়। রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ধর্ষক দ্বীন মোহাম্মদের একই এলাকায় নিজস্ব বাড়ি এবং তার আত্বীয় স্বজন প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহজামান জানান, ধর্ষনের ঘটনায় থানায় মামলা হচ্ছে। এবিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host