রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কাপাসিয়ায় পুলিশের খাঁচায় ‘ভুয়া জজ’

গাজীপুরের কাপাসিয়ায় এক ভুয়া জজকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম সোহাগ (৩০) উপজেলার বারিষাব ইউনিয়নের ভেরারচালা গ্রামের আবদুল খালেকের ছেলে।

রবিবার বিকেলে বাড়ি থেকে গ্রেফতারের পর তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, সোহাগ লোকজনের কাছ থেকে মামলা সমাধান ও চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার তৃতীয় সহকারী জজ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এসআই রাসেলের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিচয় জানতে চাইলে সোহাগ প্রথমে নিজেকে জজ দাবি করেন।

পরে চ্যালেঞ্জ করলে তিনি জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে জানান।

সোহাগ জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, মামলা থেকে খালাসের কথা বলে অরুন মিয়ার কাছ থেকে ৩৭ হাজার, লিটন মিয়ার কাছ থেকে ৯০ হাজার ও ইমাম উদ্দিনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন।

এসআই বছির উদ্দিন জানান, সোহাগের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host