সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাবেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট ২০২৬) রাত ২টা ৩০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস দল কালিন্দী নেকরোজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার জাবেদের কাছ থেকে ২ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ২০১ গ্রাম। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার ৩০০ টাকা।
গ্রেপ্তার মোঃ জাবেদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।