রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক ভূমিদস্যু ও এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি নিয়মিত টিম এ অভিযান চালায়।

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আলী হোসেন (৪০), যিনি দীর্ঘদিন ধরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে; এবং উজ্জ্বল খান (৪৪), যিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন বলে জানা গেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩৩ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সতর্ক অবস্থানে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host