বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ
প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক।

আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃর্স্ফূত অংশ নেয় কেরাণীগঞ্জের বিভিন্ন পেশাদার লোক জন। উৎসবে আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, পেয়ারা, আনারস, পেঁপে, লটকন, ড্রাগনফলসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলের সমাহারে ক্লাবটি ছিলো পরিপূর্ন।

গত কাল শনিবার সকালে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব ভবনে ফল উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলার সাবেক বিএনপির সভাপতি আলহাজ্ব নাজিম উাদ্দন। কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনির সভাপতিত্বে এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক কেরাণীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মতিন, সাবেক কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তালেব, মজিবুর রহমান, জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারহাতুল বারী, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন সিকদার, জিনজিরা ইউনিয়নের বিএনপির সভাপতি এড.মোকারোম হোসেন সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশ্ররাফ হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক সমকালের প্রতিবেদক মুক্তার হোসেন, মোহনা টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্য, সামসুল ইসলাম সনেট, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, যুগ্ন সম্পাদক, শাহীন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন, প্রচার সম্পাদক রানা আহমেদ, কার্যকরী সদস্য এইচ এম আমিন, মো: সাইদ, আরিফ , সম্রাট, মোস্তাক আহম্মেদ, মো.মাহবুব আলী প্রমূখ।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি তার বক্তবে বলেন, আমদানি করা ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টিগুণ অনেক বেশি। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষ করে শহরের লোকজনেরা দেশের অনেক ফলের সঙ্গে পরিচিত নন। নতুন প্রজন্মকে পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি ফলের সঙ্গে পরিচিত করা এবং খাওয়ার ব্যপারে উদ্বুদ্ধ করতে হবে। একইসঙ্গে সকলকে সাধ্যমতো ফলের গাছ লাগাতে হবে। এতে করে যেমন দেশের ফলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে। কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শেখ মো. শামীম উদ্দিনের ধন্যবাদান্তে ফল উৎসব আরো আয়োজন ছিলো মনজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। অতিথিগন ফল উৎসবের শেষে মনজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host