মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

লক্ষ্মীপুরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করেছে র‌্যাব। রবিবার (১৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে সদরের জকসিন বাজারের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

র‌্যাব জানায়, অভিযানকালে মাদক সেবন করা অবস্থায় নিজ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান মোশারফকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ পিছ ইয়াবা ও সেবন সামগ্রী উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। এসময় র‌্যাব -১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, ‘দেড় বছর ধরে মোশারফ ইয়াবা সেবন করে বলে স্বীকার করেন। পরে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host