বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

বুড়িগঙ্গায় যাত্রীর টিফিন ক্যারিয়ারের আঘাতে নৌকার মাঝি নিহত।

বুড়িগঙ্গায় যাত্রীর টিফিন ক্যারিয়ারের আঘাতে নৌকার মাঝি নিহত।

কেরানীগঞ্জসংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

০৩ আগস্ট ২০২২,

ঢাকার বুড়িগঙ্গায় নৌকা পারাপার সময় ঝগড়ার এক পর্যায়ে নৌকাযাত্রী মনির হোসেনের হাতে থাকা টিফিন ক্যারিয়ারের আঘাতে সোহরাব শিকদার (৫০) নামে এক নৌকা মাঝির মৃত্যু হয়েছে। নিহত সোহরাব শিকদার মাদারীপুরের শিবচর থানার শিকদারকান্দি গ্রামের নিয়ামত শিকদারের পুত্র। পরিবারের সদস্যরা গ্রামে থাকায় তিনি বুড়িগঙ্গার কেরানীগঞ্জ মডেল থানা ঘাট এলাকায় নৌকাতেই বসবাস করতেন।

মঙ্গলবার মধ্যরাতে নৌ-পুলিশ ও স্থানীয় ডুবুরিদের সহায়তায় বুড়িগঙ্গা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নৌ-পুলিশ ও স্থানীয় মাঝিদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে মিটফোর্ড ঘাট থেকে নৌকাযোগে থানারঘাট আসার সময় নৌকা মাঝির সোহরাব শিকদারের সঙ্গে নৌকা যাত্রী মনির হোসেনের বাগবিতণ্ডা হয়।

এ সময় মনির হোসেন ক্ষিপ্ত হয়ে নৌকা মাঝির সোহরাব শিকদারকে হাতে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে মাথায় আঘাত করলে সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা মনিরকে আটক করে এবং নদীতে মাঝিকে খুঁজতে থাকে। দীর্ঘ তিন ঘন্টা পর স্থানীয় ডুবুরি ও নৌ পুলিশের সদস্যরা মিলে বুড়িগঙ্গা নদী থেকে সোহরাব শিকদারের মৃতদেহ উদ্ধার করে।

বরিশুর নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সোবাহান জানান, লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মনিরকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর অর রশিদ জানান, গ্রেপ্তারকৃত মনির ঘটনা দায় স্বীকার করেছে। আজ বুধবার তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host