মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে প্রবাসী স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

কেরানীগঞ্জে প্রবাসী স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী পলাত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে জর্ডান প্রবাসী স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী। হত্যার শিকার ওই প্রবাসী নারীর নাম রেশমা আকতার (২৫)।সে বরিশাল মুলাদী থানার চর পদ্ধা গ্রামের মৃত সলমান সিকদারের মেয়ে। গত ২৭ রমজান সে দেশে এসেছে। ঘটনা পর থেকে তার স্বামী শরীয়তপুরের বালিঘাটা এলাকার মজিদ মোল্লার ছেলে নূর ইসলাম পলাতক রয়েছে।

মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর খেলার মাঠের পাশে ঘাতক নুর ইসলামের ভাড়া বাসা (মাসুদ মিয়ার বাড়ী) থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেশমা আক্তার জর্ডান থাকা অবস্থায় প্রায় এক বছর আগে নুর ইসলাম তাকে তালাক দেয়। সম্প্রতি রেশমা দেশে ফিরে আসার পর মোবাইল ফোনে নুর ইসলামের সাথে যোগাযোগ হলে গতকাল রাতে কৌশলে কোন এক সময় রেশমাকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হত্যা করে পালিয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ‌।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host