মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

সদরঘাটে একটি  লঞ্চে ভয়াবহ আগুন।

সদরঘাটে একটি  লঞ্চে ভয়াবহ আগুন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার সদরঘাটে এডভেঞ্চার ৯ নামক ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হলোও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। রবিবার সকাল সাড়ে দশটায় সদরঘাটের ৪নম্বর পল্টুনে নোঙ্গর করা অবস্থায় দ্বিতীয় তলার ভিআইপি কেবিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশেপাশের লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে র্্যাব, নৌপুলিশ, আনসার ও লঞ্চের স্টাফদের সহায়তায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের উপ পরিচালক অহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এ ঘটনায় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host