মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার সহ গ্রেপ্তার ৮ জন

কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের  সর্দার সহ গ্রেপ্তার ৮ জন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল, মো.জিয়া মোল্লা (৪২),বাবু ওরফে মাস্টার বাবু (৩০), টুটুল মৃধা(৪৫),শরীফুল ইসলাম(৩০), জাকরিয়া ওরফে জিকরি (২৬), মো. বাবুল (৩০), সাইফুল ইসলাম (২৩) ও রাসেদুল ইসলাম ওরফে বিটু (২৬)।
শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদেরকে কেরানীগঞ্জ , ঢাকা মেট্রো ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান,গত ৮ মার্চ দিবাগত রাত থেকে ৯মার্চ পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার তিনটি স্থানে সিরিজ ডাকাতি হওয়ার ঘটনায় মামলা হয়। পরে তথ্য প্রযুক্তির সহযোগীতায় দেশের বিভিন্নস্থান থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host