মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ স্বর্ণের বার ছিনতাই করতে গিয়ে আটক ২।

কেরানীগঞ্জ স্বর্ণের বার ছিনতাই করতে গিয়ে আটক ২।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে পুলিশ ও ডিবি পরিচয় স্বর্ণের বার ছিনতাই করতে গিয়ে আটক ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পুলিশ ও ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইকালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশের পোশাক পরিহিত সোহেল রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত এবং অপর ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ব্যক্তি ডিবি পুলিশের গাড়ি চালক বলে নিজেদের পরিচয় প্রদান করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর গুদারাঘাট এলাকায় শুক্রবার সকাল ৯টায় খাজা সুপার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার ও তাদের ব্যবহৃত ডিবি পুলিশ স্টিকার সম্বেলিত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫—১৮১০) জব্দ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দোহারের জয়পাড়া বাজারের অরিন্দ্র জুয়েলার্সের মালিক বিকাশ হালদার ও পলাশ হালদার এগারটি স্বর্ণের বার নিয়ে রাজধানীর তাতিবাজার যাওয়ার সময় তাদের কয়েকজন মিলে পুলিশ পরিচয় স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সঙ্ঘবদ্ধ দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও স্থানীয় জনতা পুলিশের পোশাক পরিহিত ২ জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের বার ছিনতাইকালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত ২ ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ গিয়ে ১১টি স্বর্ণের বারসহ দুজনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। স্বর্ণের বারগুলো বৈধ কিনা এবং আটককৃত দুজন পুলিশের সদস্য কিনা তা খতিয়ে করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host