মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে শিশু অপহরণ চক্রের একজন র‌্যাবের হাতে আটক।

কেরানীগঞ্জে শিশু অপহরণ চক্রের একজন র‌্যাবের হাতে আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনকুটিয়া বউ বাজার এলাকা থেকে মোঃ সাব্বির নামের এক শিশু চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০।
এ সময় তার কাছ থেকে নুর মোহাম্মদ আব্দুল্লাহ নামের ১বছরের একটি শিশুকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সাব্বির শরীয়তপুর জেলার পালং থানার চরসারেঙ্গা গ্রামের বাবুল মিয়ার পুত্র।
বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীতে নবীনগর খালপাড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত।

র‌্যার১০সিপিসি-২ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শিশু চুরি করে পালানোর সময় হাতেনাতে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়ী থেকে শিশু বাচ্চা চুরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিঃসন্তান এবং ধন সম্পদশালী ব্যক্তির নিকট মোটা অংকের টাকার বিনিময়ে শিশু বাচ্চা বিক্রি করে বলে স্বীকার করেছে।তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host