মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে গাজা হেরোইন ইয়াবা ট্যাবলেটসহ ৪জন আটক।

কেরানীগঞ্জে গাজা হেরোইন ইয়াবা ট্যাবলেটসহ ৪জন আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী রুবেল বাহিনীর প্রধান রুবেলসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো পুরাতন ভাড়ালিয়া গ্রামের গফুর মিয়ার পুত্র রুবেল বাহিনীর প্রধান রুবেল আহম্মেদ (৩৬),একই গ্রামের মৃত সাহবুদ্দিন মিয়ার পুত্র আরেফিন মাসুম(৩৫),খোলামোড়া গ্রামের হাজী আনছার আলী পুত্র শফিক(৩৫) ও বলসুতা গ্রামের মৃত আলমগীরের পুত্র শাকিল(৩২)।

সোমবার (২৭ শে ডিসেম্বর) রাত ১১টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন ভাড়ালিয়ায় টিনের মসজিদের পিছনে একটি ক্লাব ঘরের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাজা,২০ গ্রাম হেরোইন,৪০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিনের ওই ঘরটিকে রুবেল ও তার সাঙ্গপাঙ্গরা ক্লাব হিসেবে ব্যবহার করে। এখানে তারা নিয়মিত বিভিন্ন লোককে ধরে এনে টর্চার করে টাকা পয়সা আদায় করে এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার সময় সেখান থেকে মাদকদ্রব্যের পাশাপাশি টর্চার সেলের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এদের দননেতা রুবেলের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যাসহ ৫ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host