বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে এসআরবি-১০-এর পৃথক অভিযান: ডাকাত দলের ৮ সদস্য ও ইজিবাইক চালক হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান, স্বেচ্ছাসেবক লীগের এক সদস্য গ্রেপ্তার। বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।

কেরানীগঞ্জে কদমতলী এলাকায় অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালিত।

কেরানীগঞ্জে কদমতলী এলাকায় অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালিত।

 

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

 

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে যানজট নিরসনে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও ভ্রাম্যমান দোকান এবং ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে কদমতলী গোল চত্বর ও এর আশেপাশের এক কিলোমিটার

এলাকায় সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই সময় প্রায় শতাধিক টং দোকান ও দুইটি সিএনজি স্ট্যান্ড , প্রাইভেটকার স্ট্যান্ড, অটো রিক্সা স্ট্যান্ড সহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও এখানে স্থাপিত অবৈধ কয়েকটি তেলের দোকান ও ফুটপাতে দোকান গুলোতে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, ঢাকা মাওয়া হাইওয়েতে চলাচলকারী যাত্রীরা কদমতলী গোল চত্বরের যানজটের কারণে মহাসড়কের শতভাগ সুফল থেকে বঞ্চিত।

এই যানজটের অন্যতম কারণ অবৈধ স্ট্যান্ড,এ নিয়ে পত্রপত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশের পর জনগণের চলাচল নির্বিঘ্ন করতে মডেল ও দক্ষিণ থানা যৌথভাবে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আমরা ফুটপাত দখলকারীদের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি, পরবর্তীতে এখানে আবার দোকান স্থাপন করা হলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host