বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে নকল প্রসাধনী কারখানায় র‌্যাবের অভিযান ১২ লক্ষ টাকা জরিমানা।

কেরানীগঞ্জে নকল প্রসাধনী কারখানায় র‌্যাবের অভিযান ১২ লক্ষ টাকা জরিমানা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, নকল ও অনুমোদনহীন কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ১২ লক্ষ টাকা জরিমান করেছে
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।


র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে আজ (২৯শে সেপ্টেম্বর) বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কেরানীগঞ্জে বেশ কয়েকটি নকল প্রসাধনী তৈরীর কারখানা ও শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নকল সামগ্রী উৎপাদন করে বাজারে সরবরাহ করছে, এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ও বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনুমোদনহীন অস্বাস্থ্যকর খাবার, নকল ও অনুমোদনহীন কসমেটিক্স উৎপাদন মজুদ ও বিক্রি করার অপরাধে রিয়ালি কর্পোরেশনকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, আহাদ প্রডাক্টকে ২,০০,০০০/- (দ্ইু লক্ষ) টাকা, জি.আহাদ কেমিক্যাল অ্যান্ড ফুড প্রডাক্টকে ২,০০,০০০/- (দ্ইু লক্ষ) টাকা, ম্যাডাম কসমেটিক্সকে ২,০০,০০০/- (দ্ইু লক্ষ) টাকা ও দিশা মনি কসমেটিক্সকে ২,০০,০০০/- (দ্ইু লক্ষ) টাকা করে সর্বমোট ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা জরিমানা করে। এতে র‌্যাব-১০ এর একটি দল তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, নকল প্রসাধনী ও খাদ্য দ্রব্য উৎপাদনকারী দেশ ও জাতির শত্রু। তাদেরকে নিশ্চিহ্ন করতে ও জনস্বার্থে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host