বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী গ্রেফতার।

 

কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী সীমাকে (২২) গলাটিপে হত্যা করে বাড়ির পাশের ডোবার ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যাওয়া স্বামী সোহেল ভূ‍ঁইয়াকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল ভূঁইয়া টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার রমাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

 

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায়

সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির  সংবাদ সম্মেলনে জানান, সীমা নিহতের ঘটনায় তার মা লিপি আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সোহেল ভূঁইয়াকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত থাকে। এরই একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানার শিয়ালকোল হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার জলিল সওদাগরের বাড়ির পাশের ডোবার ঝোপের আড়ালে স্ত্রীকে হত্যা করে দুই সন্তান রেখে পালিয়ে যায় স্বামী সোহেল ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host