বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বাসের ধাক্কায় এক পথচারী নিহত।

কেরানীগঞ্জে বাসের ধাক্কায় এক পথচারী নিহত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা স্বাধীন পরিবহন বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।নিহতের নাম মোহাম্মদ জুয়েল (২৬),সে শুভাঢ্যা উত্তরপাড়ার বাবুল বেপারীর ছেলে।
আজ (২৩শে সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই নাজমুল আলম জানান, রাস্তা পারাপারের সময় বাসচাপায় পথচারী নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এসময় গাড়িটির চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেঁতলে দিয়ে বেরিয়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host